মালদা

এলাকাবাসীদের অভিযোগ পেয়ে পুলিশের হানা, বোর্ডমানি সহ গ্রেফতার ছয় জুয়ারি

বার বার এলাকাবাসীদের অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতে পুরাতন মালদার সাহাপুর এক নম্বর বিমল দাস কলোনিতে এক জুয়ার ঠেকে হানা দেয় মালদা থানার পুলিশ। সেখানে হানা দিয়ে পুলিশ ১০ হাজার টাকার বোর্ডমানি সহ ছয়জন জুয়ারিকে গ্রেফতার করে। 

        পুলিশ সূত্রে খব, ওই এলাকায় দীর্ঘদিন ধরে জুয়ার ঠেক বসে। তাই এলাকাবাসীরা থানায় অভিযোগ করে। সেই অভিযোগ পেয়ে মালদা থানার পুলিশ এদিন রাতে হানা দেয় সেই জুয়ার ঠেকে। ঘটনায় ধৃত ছয়জন জুয়ারিকে আজ মালদা জেলা আদালতে পেশ করে মালদা থানার পুলিশ।